Destined With You, 2023 Romance Korean Drama Bangla

WhatsKdrama
0

Destined With You


Destined With You
2023 ‧ Romance ‧ 1 season
Genre: Fantasy; Romance;

IMDb:_ 7.7/10
MyDramaList:_ 8.2/10
89% Google users liked this TV show

First episode date: August 23, 2023 (South Korea)
Directed by: Nam Ki-hoon

ড্রামাটা রিলিজ হয়েছে বেশিদিন হয়নি. অনেক দিন যাবত দেখার ইচ্ছা ছিল সেটাই করলাম আজ, খুবই অসাধারণ একটা ড্রামা, রোমান্স, কমেডি, থ্রিলার মোটামুটি সব কিছুই এখানে পাবেন, স্পেশালি এই ড্রামা এর মধ্যে লিমিটলেস কমেডি এর কারণে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারব যে আপনি এটা দেখার সময় খুব হাসবেন, পাশাপাশি খুব সুন্দর একটা স্টোরি এখানে দেখানো হয়েছে,


এখানে কমেডি এর পাশাপাশি কিছুটা Thrill Vibe ও পাওয়া যায়, যদিও তেমন বেশি Thriller Type ছিল না, বাকি মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত আসে যখন কি হবে পরে এই চিন্তায় দম বন্ধ হয়ে যায়, যেই Thrilling টা আমরা দেখতে পেয়েছিলাম Behind Your Touch ড্রামা এর মধ্যে,

সেটাও খুবই সুন্দর কমেডিতে ভরপুর একটা ড্রামা ছিল কিন্তু সিজন এর শেষের দিকে এসে এতোটা Thrill Create করে যে মাথায নষ্ট হয়ে যাচ্ছিল অথচ শুরুতে কিছু মনে হয়নি,

বুঝতেই পারছেন যে এই ড্রামা এর শুরুতে অনেক কমেডি পাবেন Romance পাবেন লাভ ট্রায়াঙ্গেল দেখতে পাবেন 😅 শেষ দিকে কঠিন থ্রিল সৃষ্টি হবে, তারপর একটা সুন্দর এন্ডিং হবে যেটা না হলে কখনো ড্রামা ভালো লাগেনা


আমি আপনাকে কঠিনভাবে রেকমেন্ড করবো এটা দেখার 🕊️ এর বিশেষ কারণ হচ্ছে এই ড্রামা এর মধ্যে মেইনলিড ক্যারেক্টার এর অ্যাক্টিং পাশাপাশি Limitless কমেডি, কারণ এখানে মেইনলিড ক্যারেক্টার কে আমার কাছে অনেক ভালো লেগেছে তার অ্যাক্টিং এর জন্য, আমি বলছিলাম Ro-Woon এর কথা যিনি Drama এর মধ্যে Shin-yu চরিত্রে অভিনয় করেন

Story/Plot


যাইহোক স্টোরি নিয়ে কথা বলতে গেলে, আপনারা এমন ড্রামা ইতিপূর্বে হয়তোবা দেখেছেন যে, Past Life "পূর্বের জন্মে" নায়ক নায়িকা একে অপরকে পছন্দ করত কিন্তু কোন একটা কারণবশত তাদের ভালোবাসা অসম্পূর্ণ রয়ে যায়, পরবর্তীতে তাদের পুনর্জন্ম হয় বহু বছর পর তখন তারা আবার মিলিত হয়,

মূল স্টোরি এর পাশাপাশি কিছুটা এমন স্টোরিও এখানে দেখানো হয়, শুধুমাত্র পুনর্জন্ম এর ওপরই ফোকাস করা এমন নয় 😅 এখন কিভাবে মিলিত হয় ?? একে অপরকে কিভাবে চিনতে পারে ?? ইত্যাদি অনেক কিছুই রয়েছে এখানে

পাশাপাশি এটা একটা ম্যাজিক্যাল টাইপ ড্রামা বলতে পারেন, কারণ এই ড্রামাটা শুরু হয় ম্যাজিক দিয়ে, কিছুটা এরকম যে নায়ক একটি বাক্স পায় যেটার মধ্যে একটি 😇 থাকে তারপর নায়ক কারো মাধ্যমে জানতে পারে যে, এই বাক্সের মালিক হচ্ছে নায়িকা, একমাত্র সেই এই বাক্সটাকে খুলতে পারবে এবং এর মধ্যে যা আছে তা ব্যবহার করতে পারবে তাই সে সেটা নায়িকাকে দিয়ে দেয়

এবং বলে যেন সে দ্রুত Box টা খুলে এবং তাকে খোলার ব্যাপারে জানায়, এখন কথা হচ্ছে নায়ক কেন সেটা দ্রুত খোলার কথা বলে, জানতে হলে drama টা দেখুন কারণ এখানে একটা রহস্য লুকিয়ে আছে

KDrama Trailer-  


You May Also Like

Loading...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top