Beauty Inside, Best comedy Romance Korean Drama Bangla
![]() |
Name: Beauty Inside
Duration:_ 1 Hour Per Ep
Genre:_ Drama ROM-COM
যখন কোনকিছু ডাউনলোড করার ভালো কোন Way জানা না থাকে, তখন MX Player এ Available Free ড্রামা দেখতে হয়, যেটা আমি আগে কখনো করতাম না
এখন এই সমস্যায় পড়ার কারণে দেখছি পাশাপাশি আফসোস করছি যে আগে কেন দেখলাম না, অনেক সুন্দর সুন্দর K-Drama পড়ে আছে সেখানে, অধিকাংশই এ বিষয়টাকে নোটিস করে না, রিসেন্টলি বেশ কয়েকটা কে ড্রামা দেখে শেষ করলাম MX Player থেকে, সবগুলোই খুবই দুর্দান্ত অসাধারণ ছিল, এটা সবারই জানা যে K-Drama মুড ঠিক করার একটা অদৃশ্য ওষুধ, একচুয়ালি শুধু K নয় বরং C-Drama ও এ ক্ষেত্রে ভালো কাজ করে,
বাকি K এর তুলনায় লাইফ এ C-Drama অনেকটা কম দেখা হয়, যাইহোক আমি যা চাই তা হচ্ছে একটা সুন্দর Happy Ending,যেটা এ পর্যন্ত ৯০% ড্রামাই আমাকে দিয়ে আসছে
সেই ধারায় আজকে আরো একটা খুব সুন্দর ড্রামা নিয়ে হাজির হলো আপনাদের সামনে যে ড্রামাতার নাম হচ্ছে, "Beauty Inside
Story/Plot
কেমন হবে
যদি কোনো এক আঘাতের কারণে আপনার ব্রেন ড্যামেজ হয় যায়, যে আপনি কাউকে চিনতে পারেন না, আপনার বোন বাবা দাদা সবাইকে চেনা আপনার জন্য কষ্টকর হয়ে যায় এই সমস্যা এর কারণে, এমতবস্থায় আপনি এমন একজন মেয়েকে পছন্দ করেন যে মেয়েটা হঠাৎ হঠাৎ Transform পরিবর্তন হয়ে যায় কখনো কোন ছেলেতে কখনো কোন মেয়েতে কখনো কোন ছোট বাচ্চা এর মধ্যে আবার কখনো বৃদ্ধ পুরুষ বা মহিলাদের মধ্যে 


হ্যাঁ, ঠিক ধরেছেন কিছুটা ম্যাজিকাল টাইপ একটা কে ড্রামা যদিও ম্যাজিক সংক্রান্ত কোনো কিছু এখানে আলোচনা করা হয় না বা দেখানো হয় না তাহলে এই transforming এর বিষয়টা কি জানতে হলে
সর্বদার মত ড্রামাটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে সাধারণত কোন কিছু দেখা শুরু করলে মাঝপথে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়, কিছুনাকিছু ড্রামাটা একটু স্লো বা বোরিং মনে হওয়ার কারণে, তখন
অন্যান্য কিছু দেখা হয়ে যায় তারপর আস্তে আস্তে শেষ হয় কিন্তু আপনি যখন এমন কোন কিছু পান যেটা একচুয়ালি খুবই ইউনিক সেটা আপনি একবারেই দেখে শেষ করেন, ঠিক তেমনি এটা আমি একবারেই দেখে শেষ করি মাঝখানে অন্য কোন কিছু দেখা হয় না শুধু একটা এনিমের লাইভ একশন যেটার জন্য এক বছর ওয়েট করছিলাম সেটা দেখি 
নিচে শেয়ার করা পিক গুলোর মধ্যে দ্বিতীয় পিকটি দেখলে আপনি বুঝতে পারবেন যে, এই ড্রামাতে ফিমেল ক্যারেক্টার কে নিয়ে বেশ কিছু ইন্টারেস্ট রয়েছে, এবং তৃতীয় পিকটির দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে শুধু একটা নয় বরং দুইটার লাভ স্টোরি দেখানো হয়, আমার কাছে পার্সোনালি কেন যেন দ্বিতীয় লাভ স্টোরি একটু বেশি ভালো লাগে, যাইহোক এখানেই আজকের রিভিউ
Drama Trailer
You May Also Like
Loading...
.png)

.png)