Sweet Home, Song Kang Mystery Horror Best Korean Drama
WhatsKdrama
সেপ্টেম্বর ১৯, ২০২৪
0
Sweet Home, Song Kang Mystery Horror Best Korean Drama Bangla Review
Sweet Home
Sweet Home 2:_. Drama series MyDramaList:_ 8.1/10 Personal:_ 5.1/10 Genre:_ Mystery, Thiller, Horror, Monster
রাত দুইটা জেগে Sweet Home S02 সিরিজটা দেখে শেষ করলাম, শেষ করার পর এখন আমি পুরাই Confused জানিনা আমি একাই কনফিউজ হয়েছি নাকি আমার মত আরও যারা দেখেছে সবাই মোটামুটি কনফিউজ হয়েছে, মনে হইতেছে S02 টা ছিলই কনফিউজ করার জন্য_ যদি এখানে স্টোরি বিল্ড করা উদ্দেশ্য হয় তাহলে সেটাও এমনভাবে করছে যেন বোঝাই যাইতেছে না হইতাছেটাকি,
পাশাপাশি শেষ এপিসোডে যাকে দেখাইনো হলো পুরাই তো অবাক হয়ে গেলাম, কেমন জানি স্টোরিটা কখনো এখানে চলছে কখনো আরেক জায়গায় চলছে, মাঝখানে ৩ এপিসোড এরপর ২ এপিসোড এ মেইন ক্যারেক্টার কে দেখানোই হয়না, হঠাৎ
শেষের এপিসোডে দেখাইছে তো কিছু বুঝে আসলো না S01 যেমন টানটান ছিল, S02 তিন এপিসোড এরপর থেকে তেমন টান আর পাই না, হঠাৎ কে কোথায় যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, নাম গুলো বুঝে আসছে না, ইত্যাদি আমি তো পুরাই -কেয়া হো রাহা হে ইয়ার
বাকি এমন সম্ভাবনা আছে যে S03 যখন আসবে তখন সব কনফিউশন দূর হয়ে যাবে, সিজন ৩ এর জন্যই এতসব উল্টাপাল্টা করা, তো এর জন্য এক্সাইটেড হওয়া যায় কারণ S03_ 2024 এই আসছে খুব শীঘ্রই
তিন নাম্বার এপিসোড এর মাথায় Cha Hyun-so এবং Pyeon Sang- Wook এর লড়াই সেখানে দেখানো হলো যে, "cha" মরে গেছে মানে পাথরের টাইপ কিছু হয়ে গেছে, এরপর এপিসোড থেকে স্টোরি কোথায় চলে গেল, নো আইডিয়া Bro, হ্যা একটা ক্যাপশন দেয়া হয় যে -এতো সময় পর- বাকি এই সিজনে আমার কাছে Cha এর তুলনায় Pyeong এর ক্যারেক্টার টা অনেক ভালো লাগছে কেমন জানি হলিউড Vibe দিতাছিল, যাইহোক
Seo Ki-Kyeong এর বরফ ভেঙে পানিতে পড়ে যাওয়া সেখান থেকে কে তাকে বাচালো প্লাস বাচ্চা হওয়ার পর সেটাকে বড় করা মাঝখানে অনেক কাহিনী আছে ইত্যাদি অনেক কিছুই গোপন রাখা হয়েছে দেখি ওয়েট করি পরের সিজনে কি দেখানো হয় শেষের দিকে আরো অনেক Neo Human দের দেখানো, কে তাদেরকে কিভাবে ক্রিয়েট করল ইত্যাদি অনেক কিছুই মাথা নষ্ট, মনে হচ্ছে Webtoon পড়া শুরু করতে হবে,
এগুলো ছাড়া আরো অনেক কিছু আছে যেমন যে সকল ক্যারেক্টারদের সিজন ১ থেকে দেখে আসছি তারা এক এক করে মারা যাওয়া কিন্তু তেমন ফিল হচ্ছিল না, পাশাপাশি সিজন ওয়ান এ যেই মনস্টার গুলাকে মনস্টার মনে হচ্ছিল সিজন টু তে এসে সেগুলোকে victim মনে হচ্ছে,
আসল মনস্টার হচ্ছে Humans, তাছাড়া অনেক ক্যারেক্টার এমন দেখানো হয় যাদেরকে দেখে খুবই রাগ উঠে সাধারণত এ ধরনের সিরিজে দুই একটা ক্যারেক্টার এমন থাকে যেগুলো অনেক সময় পর্যন্ত বেঁচে থাকে অনেক উল্টাপাল্টা কাজ করে যে, মনে চায় ঢুইকা মাইরা ফালাই, ভালো পয়েন্ট হচ্ছে এই সিরিজের মধ্যে ওই ধরনের ক্যারেক্টার বেশি বেঁচে থাকতে পারেনা হঠাৎ মারা যায় By A Monster Or Someway Else
যাইহোক এন্ডিং রিভিউ হচ্ছে যেমনটা ধারণা করছিলাম অনেক উত্তেজনায় ভরপুর হইবো, মেইন ক্যারেক্টারদের অনেক ধরনের নিউ পাওয়ার দেখানো হইবে, আর নতুন নতুন ফাইট সিন তো মাস্ট, যদিও খুব কম ফাইট পাইছি তারপরও ছিল এখন শুধু সিজন ৩ এর অপেক্ষা
মানে যাদেরকে দেখার জন্য সিরিজ টা দেখতে যাওয়া তাদের অর্ধেককে মেরে ফেলা হয় অর্ধেককে খুব কম সময় দেখানো হয় আর বাকি যেগুলো নতুন আসে বা বাকি থাকে ওগুলার মাধ্যমে গোলমাল সৃষ্টি করা হয়
তারপর আবার মাঝখানে দেখানো হয় যে, সাইন্টিস্ট এই ভাইরাস এর Antidote বানিয়ে ফেলে কিন্তু সেটা কাউকে দেয় না লুকিয়ে রাখে পরবর্তীতে এই অ্যান্টিডোড সম্পর্কে আর কোন কথা হয়না কি হলো কোথায় গেল, নো আইডিয়া
অনেক সময় দেখা যায় কোন একটা দুর্দান্ত সিন আসলে সেখানে মিউজিক এর মাধ্যমে ওটাকে আরো জটিল করে তোলা হয়, একটা কঠিন ও ডিফারেন্ট Vibe দেয় কিন্তু এখানে এই সিরিজের মধ্যে এই ধরনের সিন খুব কম পাওয়া যায় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সং খুব কম শোনা যায়
এক বছর অপেক্ষার পর সিজন টু দেখা, সুতরাং ততটা ভালো লাগেনি যতটা ধারণা করেছিলাম এখন শুধু সিজন ৩ এর আশায় রয়েছি, অনেকটা সম্ভাবনা আছে সেখানে সবকিছু পারফেক্ট হয়ে যাবে কে জানে ঠিক ধরতে পারলাম কিনা কারও অন্য কোন মত থাকলে বলবেন,