Lokah Chapter 1: Chandra 2025 ‧ Fantasy/Adventure - Malayalam Film
Lokah Chapter 1 : Chandra
Spoiler Alert
Personal Rating: 8/10
Lokah Chaptar 1 পরশু রাতে একবার দেখে শেষ করছিলাম কিন্তু মুভির বেশ কিছু লোকেশন, ক্যারেক্টর, অ্যানিমেশন রেফারেন্স গুলা পুরো মুভি শেষের পর ধোঁয়াশা ছিল। তাই কাল আবার দেখলাম। এই মুভির বেশ কিছু সিন্ দেখে বুঝলাম মুভি মালয়ালাম ইন্ডাস্ট্রির এভেন্জার্স হবে পরবর্তীতে যেটা আরো ৫ টা পার্ট ফিউচার এ আসবে যা একটু করে অ্যানিমেশনে দেখাইছে। ৩০ কোটি বাজেট হিসেবে এটা যথেষ্ট ভালো Vfx, লোকেশন,ফাইট,স্টোরি ডিটেলিং,রেফারেন্স দেয়া চেষ্টা করছে। সিম্পল এর মধ্যে গর্জিয়াস একদম।❤️🔥
মুভির হিরোইন কল্যাণী যাকে মূলত ইয়াকসি / পিশাচিনি কেরালার পৌরাণিক লোককথায় বলে। যারা মূলত সুন্দরী নারী রূপে পুরুষদের লালসা দেখিয়ে তাঁদের র/ক্ত চুষে খেয়ে মেরে ফেলে। তবে এখানে কল্যাণী আসলে মানুষ থেকে ইয়াকসি বা ভ্যাম্পায়ার হয় ইয়াকসি দেবীর আশীর্বাদে।
মুভিতে কল্যাণী ব্যাঙ্গালোর শহরে আসে নিজের পরিচয় লুকিয়ে থাকতে। সেখানে তার পরিচয় হয় প্রতিবেশী নাসলেন সাথে যার চেহারা তার Ex-Bf সাথে মিলে। নাসলেনের তাকে প্রথম দেখায় পছন্দ হয়ে যায়। কিন্তু নাসলেনের কাছে কল্যাণীর চলাফেরা অনেক সন্দেহজনক লাগা শুরু করে। এরই মধ্যে কল্যাণীর শহরের বড়ো অর্গান মাফিয়াদের সাথে ঝামেলা লেগে যায়। যাদের সাথে মিল থাকে মুভির পুলিশ ভিলেন স্যান্ডির।
সেও কল্যাণীকে সন্দেহ করতে থাকে। এর মধ্যে অর্গান মাফিয়া কল্যাণীকে অবশ করে মারার জন্য তুলে নিয়ে গেলে নাসলেন সেটা দেখে পিছে যায় বাঁচানোর জন্য কিন্তু সেখানে কল্যাণীর আসল রূপ দেখে বেঁচেরা ওর সব মুভির মতো এখানেও অজ্ঞান হয়ে পড়ে যায়। তাও দুইবার🤦♂️এর মধ্যে ভিলেন স্যান্ডি কল্যাণীর বাসায় গিয়ে আসল রহস্য জেনে যায় আর সেখানে কল্যাণীর ভ্যাম্পায়ার কামড়ে ভিলেনও ভ্যাম্পায়ার এ পরিণত হয়। এরপর শুরু হয় ভ্যাম্পায়ার ভিলেন, অর্গান মাফিয়া Vs কল্যাণীর Lokah ইউনিভার্স।
কল্যাণী আর নাসলেনকে বাঁচাতে ক্যামিও হয় Goblin Chathan টোভিনো থোমাসের। টোভিনো হলো এই ইউনিভার্স সব থেকে বড়ো+ভালো আবার দুষ্ট দুই ক্যারেক্টর। যেমন এভেন্জার্স এর Loki। এরা মোট ৩৯০ ভাই আর সবাই দেখতে একি রকম।
মুভির শেষে দেখানো হয় ইউনিভার্সের সব থেকে শক্তিশালি ক্যারেক্টর ওডিয়ান দুলকারকে যে মূলতো একটা নিনজা আসাসিন যার সাথে থাকে একটা তিন পা ওয়ালা কুকুর। মূলত ওই কুকুরও একটা ওডিয়ান দুলকার মতো। Dulqar সালমান হলো এই ইউনিভার্স এর ক্যাপ্টেন আমেরিকা বলতে পারেন। তবে ওডিয়ান নাকি কোনো পশু রূপ নিলে তার একটা অংশ বিকলঙ্গ হয়।
Lokah Chaptar 1 এ কল্যাণী/চান্দ্রা/ নিলি হলো সব থেকে কম শক্তিশালী এভেন্জার। সামনে যারা আসবে তারা হচ্ছে সবথেকে শক্তিশালি। এই ইউনিভার্স দুই আসল ক্যারেক্টর হলো Muthoon Vs Eshtar (নারী ) এই দুইজন। যেখানে Muthoon হলো Mamoothy যে Eshtar কে যুদ্ধে হারানোর জন্য তার সেবক Kathanar ✝️ প্রিস্ট এর মাধ্যমে কল্যাণীকে ব্যবহার করে নিজের সৈণ্য তৈরী করছে আরো। তবে আসলেই মাম্মুথি নাকি Eshtar এই দুজন এর মধ্যে ইউনিভার্স এর আসল Thanos কে সেইটা সব থেকে বড়ো মিস্ট্রি।
Mothoon আর Eshthar এর আগে যুদ্ধ হয় যেখানে Eshthar হেরে যায় আর তাকে সমুদ্রের নিচে কফিনে বন্দি করে রাখে। যা মুভি শুরুর অ্যানিমেশন এ দেখানো হয়। Lokah চ্যাপ্টার এর আরো ক্যারেক্টর আসবে এভেন্জার্স এর মতো। সৌবিন শাহির, নিভিন পৌলি Etc। যাদের নিজস্ব আলাদা ইউনিভার্স আছে যা পরবর্তী পার্ট এ আমরা দেখতে পাবো বাইচা থাকলে। ধন্যবাদ 😊🤍
Thanks for Reading Written By Abraham Benzamin
.png)


.png)