Ocean Waves - 1993 ‧ Romance/Family

WhatsKdrama
0

Ocean Waves - 1993 ‧ Romance/Family ‧ 1h 12m 


Ocean Waves (1993)
Story (Spoilerelert)

কাল রাতে স্টুডিও ঘিবলির একটি মুভি দেখলাম Ocean Waves (1993)। মুভিটা দেখে ভালো লেগেছে।
গল্পটা শুরু হয় ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে Taku Morisaki নামের এক ছেলে তার স্কুল জীবনের কথা মনে করে গল্পটা ন্যারেট করে। মূলত তিনটি প্রধান চরিত্র Taku Morisaki, তার বন্ধু Yutaka Matsuno, এবং টোকিও থেকে আসা নতুন মেয়ে Rikako Muto

Taku একজন হার্ডওয়ার্কিং , শান্ত স্বভাবের এবং নিজের মতো থাকতে ভালোবাসে। অন্যদিকে তার বন্ধু Yutaka, Rikako-কে শুরু থেকেই পছন্দ করে। কিন্তু ঘটনাচক্রে Taku-র সাথেই Rikako একটি টোকিও ট্রিপে যায়, এবং এক হোটেলে থাকতে হয়। বিষয়টা স্কুলে ছড়িয়ে পড়লে নানা গসিপ শুরু হয়, আর এতে Yutaka মনঃক্ষুন্ন হয়। এই ঘটনা Taku-রও খারাপ লাগে, কারণ সে Rikako-কে ভালোবাসে না, তবুও এই ভুল বোঝাবুঝি বন্ধুত্বে ফাটল ধরায়। আমার মনে হয়, Rikako-র ভেতরে Taku-র প্রতি কিছু অনুভূতি ছিল। পরে তাদের মধ্যে ঝামেলা হয়।

এরপর স্কুলজীবন শেষ হয়, তিনজনই আলাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অনেক বছর পর তাদের রিইউনিয়নে দেখা হয়, সবাই পুরনো স্মৃতিগুলো মনে করে। তবে তখনো Taku আর Rikako-র দেখা হয়নি। শেষ দৃশ্যে টোকিওর একটি মেট্রো স্টেশনে তাদের দেখা হয় Taku দৌড়ে তার দিকে যায়, মনে হয় দুজন দুজনকেই কিছু বলতে চায়… তারপরই মুভিটা শেষ হয়ে যায়। একেবারে Open Ending.
Theme

মুভিটায় আমার সবচেয়ে ভালো লেগেছে Taku-র চরিত্র। একদম Cool Guy. সে Rikako-র সৌন্দর্য বা ট্যালেন্টে মুগ্ধ হয়নি বরং তাকে সবসময় একজন দৃঢ় মেয়ে হিসেবে দেখেছে। কিন্তু যখন Rikako-কে ভেঙে পড়তে দেখে, তখন সে হতাশ হয়। তার চরিত্রটা “Typical Boy” নয়, যে শুধু কোনো মেয়ের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হবে।

যদিও মুভিটা রোমান্টিক কমেডি বলা হয় , ঘিবলির স্বভাব অনুযায়ী এটা তার চেয়ে অনেক বেশি বাস্তব ও চিন্তাশীল। এটা টিনএজ জীবনের স্মৃতি, ভুল সিদ্ধান্ত, বন্ধুত্ব আর কিছু অনুভূতি। অনেকটা মুভির নামের মতো Ocean Waves যেমন সমুদ্রের ঢেউ আসে আর যায়, তেমনি জীবনের কিছু সময়ও আসে আর যায়।
Overall

সব মিলিয়ে Ocean Waves আমার কাছে এক সুন্দর, শান্ত, টিনএজ প্রেমের গল্প যদিও সেটাকে পুরোপুরি “Love Story” বলা যায় না। একটু ম্যাচিউর মুভ অন টাইপ গল্প।

Thanks for Reading Written By Tafsirul Islam Rahat






You May Also Like

Loading...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top